দক্ষিনদিনাজপুর

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের দখল নিল তৃণমূল

সরকারি নির্দেশ অনুযায়ী ১৪ ই মে ভোট, ১৭ ই মে ভোট গণনা। সেই মতে সারা রাজ্য জুড়ে ১৭ ই মে ভোট গণনা চলছিল। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও শান্তিপূর্ণ ভাবে চলছিল ভোট গণনার পর্ব। সারা দিন গণনার কাজ শান্তিপূর্ণ ভাবে চললেও ওই দিন রাতে ভোট গণনা কেন্দ্রে শুরু হয় গণ্ডগোল। বিরোধীদের অভিযোগ শুরু হয় ছাপ্পা ভোট। অভিযোগের তীর ওঠে তৃণমূল কংগ্রেসের দিকে। এই ঘটনার জেরে ওই দিন রাতে গণনার কাজ বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল থেকে পুনরায় ভোট গণনা শুরু হয়। এদিনের জেলা পরিষদের ভোট গণনা সম্পূর্ণ হলে তৃণমূল কংগ্রেস জয়ী হয় বলে জানা যায়। 

জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মোট ১৮ টি আসনে জয়ী হয়ে জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, জেলার আটটি ব্লকের আটটি পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে জেলার ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের ৪২ টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। ৯ টি বিজেপি, ১ টি বামফ্রন্ট দখল করেছে। ১২ টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় ঝূলে রয়েছে।

অন্যদিকে বিজেপি জেলা পর্যবেক্ষক সঞ্জিত মিশ্র জানান, এবারের নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ভোট গণনার দিন যে গণ্ডগোল চলছিল সেখানে প্রশাসন নিরব ছিল। যাকে তিনি ধিক্কার জানিয়েছে। এবিষয়ে রাজ্য স্তরেও জানিয়েছেন তারা। 

অপরদিকে, আরএসপি জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরি জানান, এদিনের রায় দান সাধারণ মানুষের রায় নয়। মানুষ যদি সঠিক রায় দিতেন তাহলে তৃণমূল কংগ্রেস জয়ী হত না। বর্তমানে গণতন্ত্রকে হত্যা করে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। 

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি তথা জেলা পরিষদের জয়ী তৃণমূল প্রার্থী প্রবীর রায় বলেন, এই জয় তাদের মা মাটি মানুষের জয়। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে তিনি অস্বীকার করেছেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/Mqn9TfVdqNI